ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু ১৭ জুন

ছবি: সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধিঃ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর (প্রথম পর্ব) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১৭ জুন ২০২৫ থেকে। আবেদন গ্রহণ চলবে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।

মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক এবং ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আছলাম মিয়ার স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত ফি প্রদানপূর্বক আবেদন করতে পারবেন।

ফরম পূরণের পর প্রিন্ট করা কপি ও প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসার অফিসে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দিতে হবে। সময়মতো কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি যোগ্যতা:
শুধুমাত্র ২০২২ ও ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পাস নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে:
১. ফাজিল পাসের অনলাইন মার্কশিটের একটি ফটোকপি
২. আলিম পরীক্ষার মার্কশিটের একটি ফটোকপি
৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (পাঞ্জাবি ও টুপি পরিহিত)

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম পাওয়া যাবে মাদ্রাসার ওয়েবসাইটে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু ১৭ জুন

আপডেট সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫