ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

আট হাজার এএসআই নিয়োগে প্রস্তাব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে প্রায় ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের প্রস্তাব অনুযায়ী, এই পদের অর্ধেক (৫০ শতাংশ) সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি অর্ধেক পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

এ সংক্রান্ত একটি চিঠিতে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসান উল্লেখ করেছেন, সরকারের অনুমোদন পাওয়া সাপেক্ষে এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে।

চিঠিতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এছাড়া পদোন্নতির জন্য আগ্রহী কনস্টেবল ও নায়েকদের জন্য বিশেষ পরীক্ষা গ্রহণের পরিকল্পনাও রয়েছে। এ সংক্রান্ত আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অনলাইনে জানানো হবে।

অনুমোদন পেলে এটি হবে বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ নিয়োগ কার্যক্রম, যা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আট হাজার এএসআই নিয়োগে প্রস্তাব

আপডেট সময় : ১০:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫