ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

বাবুধন চাকমার গ্রেপ্তার দাবিতে বাঘাইছড়িতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : সংগৃহীত

ওমর ফারুক, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

বাঘাইছড়ি (রাঙামাটি), ২২মে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল) সমর্থিত সন্ত্রাসী বাবুধন চাকমার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বাঘাইহাট বাজার এলাকায় দিঘীনালা-সাজেক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাবুধন চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের মিছিল ও সমাবেশে বাধ্য করছেন। বক্তারা বলেন, “এই ব্যক্তি প্রশাসনকে তুচ্ছজ্ঞান করে চলাফেরা করেন। প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ‘আমার দলের সশস্ত্র সদস্যদের সঙ্গে যোগাযোগ আছে, কেউ আমার কিছু করতে পারবে না।’”

স্থানীয়দের অভিযোগ, বাবুধনের কারণে সাজেক অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা আরও জানান, এই অবস্থায় প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ এবং তা সন্ত্রাসীদের উসকে দিচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বাবুধন চাকমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে তারা সাজেক থানা ও বাঘাইহাট সেনা জোন ঘেরাওসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইউপিডিএফ (মূল) ও অন্যান্য সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ বসবাস মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সূত্র: পাহাড়ের আলো

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাবুধন চাকমার গ্রেপ্তার দাবিতে বাঘাইছড়িতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫