ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

ভেড়ামারায় শশুর বাড়িতে গিয়ে পদ্মায় গোসলে নেমে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (উপজেলা) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় শশুর বাড়িতে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে আলিফ মন্ডল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়ার বাসিন্দা তোতা মন্ডলের ছেলে।

আজ ১৭ই মে শনিবার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়ায় আত্মীয়ের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। বেলা ৩ টার দিকে এলাকাবাসীর সাহায্যে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গতকাল শনিবার আলিফ শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর দুই চাচাতো ভাই আকাশ ও রিপনের সাথে হাটখোলাপাড়া সংলগ্ন পদ্মা নদীতে ঘুরতে যায়। সে তার দুই আত্মীয়ের সাথে বেলা ১টার দিকে ডিঙ্গি নৌকায় পদ্মা নদীর অপরপ্রান্তে পার হয়। সেখানে সে রিপন ও আকাশকে গোসল করার কথা বললে তারা গোসলে নামে। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় আলিফ তলিয়ে যায়।১০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর রিপন ও আকাশ এলাকার লোকজনকে জানায়।এলাকার লোকজন এসে প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজির পর আলিফের লাশ বেলা ৩টার দিকে উদ্ধার করে।

আলিফের সাথে গোসল করতে যাওয়া রিপন জানান, মূলত আলিফ তাদেরকে নদীতে গোসলের জন্য অনুরোধ করলে তারা গোসলে রাজি হয়। গোসলের একপর্যায়ে হঠাৎ আলিফ হারিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিফের চাচা সানোয়ার মন্ডল জানান,পদ্মা নদীতে গোসলে গিয়ে আমার ভাতিজা সাঁতার না জানার কারণেই মূলত পানিতে ডুবে মারা গেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, নদীতে ডুবে একজন মারা গেছে শুনেছি। তবে এটা নৌ পুলিশের ব্যাপার। তারা সিদ্ধান্ত নেবে।

লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এস আই ইমরান মাহমুদ তুহিন জানান,পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। অধিকতর তদন্তের স্বার্থে আমরা সেখানে যাচ্ছি। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে সাঁতার না জানার কারণেই তার মৃত্যু হয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ভেড়ামারায় শশুর বাড়িতে গিয়ে পদ্মায় গোসলে নেমে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫