ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫০ শতাংস বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সংক্রান্ত চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহাতে ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের গত ১৪ মে সই করা চিঠিতে এ সম্মতির কথা জানানো হয়।

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন’।

চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ এপ্রিল আধাসরকারি পত্র অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।’

শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

আপডেট সময় : ০৫:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫