ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

ছবি: সংগৃহীত

আজ শনিবার বেলা আড়াইটায় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বকশীবাজার মোড়, শহীদ মিনার ও টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছায়। এ সময় বকশীবাজার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন:ব্যান, ব্যান আওয়ামী লীগ, ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর ,আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও,আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে,ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই , আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর,

শিক্ষার্থীরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মাত্র ১৫ দিনে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে এমন একটি গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করা অন্যায়। আমরা আর এই সরকারকে কোনো সুযোগ দিতে চাই না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো গণহত্যাকারী সরকারের অধীনে থাকতে চাই না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে এমন একটি দলকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত নয়। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫