ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

৭০টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দরিদ্র গৃহহীন মানুষের বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের বন্যায় কুমিল্লায় গ্রতিগ্রস্ত গৃহহীনদের ৩০০ টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর মধ্যে কুমিল্লা জেলার নির্মিত ৭০টি ঘর উদ্বোধন করা হয়। জেলার বুড়িচং ২৯, ব্রাক্ষণপাড়া ১০, সদর দক্ষিণে ০৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ০৫ টি আশ্রয়ন প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতাযয় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।

ভার্চুয়ালি রাজধানী ঢাকাযয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মোঃ আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত করা হয়।

বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত বছরের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা বুঝতে পেরেছি বন্যা শেষ হবার পর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা ,নোয়াখালী, ফেনী, লক্ষীপুর। বাংলাদেশ সরকারের হিসেবে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যে দায়িত্ব ছিল আমরা তা পালন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীনদের এসব ঘর তৈরি করে দিয়েছে, তারাসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন, আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের আব্দুর রশিদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার,৪৪ পদাতিক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ এনামুল হক, ২৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা থেকে আগত উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

৭০টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫