ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

ঝিনাইদহ যুবদলের নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে প্রধান শিক্ষকের সহযোগিতায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজন বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে।

রোববারসকালে স্থানীয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা তিনটি গাছ কাটা অবস্থায় দেখতে পান।

সরেজমিনে দেখা যায়, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিনটি পুরনো ও বড় আকৃতির গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ রাজন বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় গাছগুলো কেটে নিয়ে গেছেন। গাছ গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, আমরা যখন এই স্কুলে পড়েছি, তখন এই গাছগুলো আমরাই লাগিয়েছিলাম। গত শুক্রবার রাজন বিশ্বাস প্রধান শিক্ষকের সহায়তায় কয়েকজন মিলে গাছগুলো কেটে নিয়ে যান। এটা সম্পূর্ণ অনৈতিক। সরকারি গাছ এভাবে নিয়ম না মেনে কাটা যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে রাজন বিশ্বাস জানান, প্রধান শিক্ষক আমাকে গাছগুলো কাটতে বলেছেন। এই কারণেই আমি গাছগুলো কেটেছি। গাছ বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছে দিয়ে দিবেন বলেও জানান তিনি।

একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই বাসায় চলে যাই। পরবর্তী দুই দিন স্কুল বন্ধ ছিল। রোববার এসে দেখি স্কুলের পাশের গাছগুলো কে বা কারা কেটে নিয়ে গেছে। গাছগুলো স্কুলের না। সরকারি খাস জমির গাছ। এই গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

রায়গ্রাম ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুর রহমান জানান, গাছ কাটার বিষয়টি আমি কিছুই জানি না। কেউ আমাকে কিছু জানায়নি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ঝিনাইদহ যুবদলের নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫