ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বিদ্যুৎস্পষ্টে এক যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ শহরের পর্দা বিতান নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নোমান ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। সে ওই পর্দা বিতান দোকানে দীর্ঘ দিন ধরে কর্মচারী পদে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়নি।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিদ্যুতায়িত হওয়ার পর রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসক ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে, ইউডি মামলা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

বিদ্যুৎস্পষ্টে এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫