ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপ পেয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে। চলতি বছরের ২-১০ আগস্ট হবে এই বাছাই টুর্নামেন্ট।

অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৩টি দল অংশ নিচ্ছে। দলটিকে আত গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে পাঁচ দল। বাকি গ্রুপগুলোতে চারটি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে মূল পর্বে। এ ছাড়া টিকিট পাবে সেরা তিন রানার্সআপ দলও।

আগামী বছর থাইল্যান্ডে হবে এশিয়ান কাপের মূল পর্ব।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লাওস। নারী র‍্যাঙ্কিংয়ে ১০৭ নম্বরে আছে তারা। বাংলাদেশের অবস্থান ১৩৩।

পরের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের (১৫৯) মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে কখনোই জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫