ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ফেসবুকে প্রচুর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে, ব্যবস্থা নেবে মেটা!

ছবি : সংগৃহীত

ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সবার প্রিয় ফেসবুক। যত সময় এগিয়েছে, ততই সামাজিক মাধ্যম ফেসবুক আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। রেস্তোরাঁয় খাওয়া থেকে পার্কে, বন্ধুদের সঙ্গে হই হই থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয়। আবার মনের নানা কথাও লেখেন ব্যবহারকারীরা। এ মুহূর্তে মেটার মাথাব্যথা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এ ধরনের ‘স্প্যামি কনটেন্ট’।

তাই ফেসবুকে ‘সাফাই অভিযানে’ নামছে মার্ক জুকারবার্গের সংস্থা— মেটা। গত বৃহস্পতিবারই ( ২৪ এপ্রিল) এ নিয়ে ঘোষণা করেছে তারা। জানিয়ে দিয়েছে ‘রিচ’ বাড়াতে এবং রোজগার করতে অনেকেই ফেসবুক অ্যালগরিদমের সঙ্গে ‘গেম’ খেলছেন। এবার আর এ ধরনের পোস্টকে বরদাশত করা হবে না।

মেটা জানিয়েছে, অনেকেই দীর্ঘ পোস্ট করেন। এর পর সেই পোস্টে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। এবার থেকে এ ধরনের পোস্টে বিশেষ নজরদারি চালানো হবে। এমন ইমেজ ব্যবহার করা হচ্ছে, যার সঙ্গে পোস্টটির কোনো মিল নেই।

উদাহরণস্বরূপ বলা যায়, কেউ হয়তো কুকুরের ছবি পোস্ট করেছেন। অথচ ক্যাপশনে লিখলেন— Top 10 #AIRPLANE Facts। আবার অনেকে গাড়িসংক্রান্ত পোস্টে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন— #VIRALCONTENT, #LIKEFORLIKE এবং #BOOST-এর মতো পোস্ট। এ ধরনের পোস্ট পেলে সেগুলোর রিচ কমিয়ে দেওয়া হবে। কেবল ফলোয়ারদের মধ্যেই সেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি এ ধরনের পোস্ট থেকে কোনো অর্থ পাওয়া যাবে না।

এমনকি কোনো পোস্টে ‘ফেক’ কমেন্ট করে এগনেজমেন্ট বাড়াতে চাইলেও ধরে ফেলবে মেটা। নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যার সাহায্যে ফেসবুক ব্যবহারীরা কোনো কমেন্ট ‘অপ্রয়োজনীয়’ মনে হলে রিপোর্ট করতে পারবেন। এমনকি একই পোস্ট নানা অ্যাকাউন্ট বানিয়ে পোস্ট করলেও তার ‘মানিটাইজেশন’ বন্ধ করা হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ফেসবুকে প্রচুর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে, ব্যবস্থা নেবে মেটা!

আপডেট সময় : ১১:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫