ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

যে পানীয় পানে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস

ছবি : সংগৃহীত

ডায়াবেটিসের রোগী হলে ওজন সম্পর্কে সচেতন থাকা খুব জরুরি। ওবেসিটি ও ডায়াবেটিস একসঙ্গে বাসা বাঁধলে মুশকিল। তখন আরও নানা রোগ চেপে ধরবে। তাই রক্তে শর্করার মাত্রা এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে সহজ কয়েকটি পানীয়।

১. গ্রিন টি—

অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যাটেচিনে ভরপুর গ্রিন টি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং ফ্যাট গলাতে সাহায্য করে। এই পানীয়তে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই ভারি খাবার খাওয়ার পর গ্রিন টি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং ওজনও বাড়বে না। দিনে ২-৩ কাপ গ্রিন টি খেলে ভালো ফল পাবেন।

২. আমলকী ও লেবুর জুস—

কাঁচা আমলকীর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খান। দুই ফলই ভিটামিন ‘সি’ অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর। খালি পেটে এই পানীয় খেলে দেহে জমে থাকা সব টক্সিন বেরিয়ে যাবে এবং প্যানক্রিয়াসের কার্যকারিতা উন্নত হবে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এই পানীয় ক্যালোরি পোড়াতেও উপযোগী।

৩. দারুচিনির চা—

ডায়াবেটিস ও ওবেসিটি থাকলে চিনি খাওয়া চলে না। এর বদলে দারুচিনির সাহায্য নিন। দারুচিনি রক্তে শর্করার মাত্রা বশে রাখে এবং খিদেকে নিয়ন্ত্রণে রাখে। দারুচিনির চা খেলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে এবং ওজন কমে।

৪. মেথি ভেজানো পানি—

আগের দিন রাতে এক গ্লাস পানি এক চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন। পর দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করুন এই মেথি ভেজানো পানি। মেথি ইনসুলিন সেনসিভিটি উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি এই পানীয় মেটাবলিজম উন্নত করে এবং ওজনকে বশে রাখে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

যে পানীয় পানে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস

আপডেট সময় : ১০:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫