ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

ঈদুল আজহায় আসবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

ছবি : সংগৃহীত

আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে পারে।

সরকার মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। সূত্রমতে, নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। সভার সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

সূত্র জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদুল আজহায় আসবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫