ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ে মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সদর রসুলপুর স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে এই তিন যুবককে ঢাকামুখী রেলসড়কে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। লাশগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামগামী ডাউন লাইনে অজ্ঞাতপরিচয় তিন যুবক ভোররাতে ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে, সেটাও এখনো নির্ধারণ করা যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫