ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

বৈশ্বিক হরতালের প্রতি ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বর্জন

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়েছে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। ফিলিস্তিনে চলমান গনহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ্য করে, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে আজ রোববার (৬ এপ্রিল) বিকালে বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব পরাশক্তিদের মদদে ইজরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনসমূহের সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।

সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন । বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনসমূহের এমন নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করছে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। একইসাথে, আগামী ৭এপ্রিল ২০২৫, সারা বিশ্বে অনুষ্ঠিতব্য “দ্য ওয়ার্ল্ড স্টপ্স ফর গাজা” কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা উক্ত দিনের সকল ক্লাস পরীক্ষা বর্জন করছে।

শিক্ষার্থীরা আরো বলেন, এটা একটা হরতালের চেয়েও বেশি কিছু। এটি মানবতার ঘোষণা, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত আর্তনাদ এবং দিনের আলোতে প্রকাশ্যে হওয়া যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান। আমরা শিক্ষার্থীরা এবং বাংলাদেশের শিক্ষার্থী ভাইবোনদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানাই। ক্যাম্পাস এবং সীমান্ত জুড়ে আমাদের ঐক্য প্রতিধ্বনিত হোক। একসাথে, আমরা আওয়াজ তুলি যা নীরবতাকে থামিয়ে দিবে ❝নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে❞।\

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বৈশ্বিক হরতালের প্রতি ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট সময় : ১০:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫