ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নাটোরে আবারো আটক হলেন বাগাতিপাড়া আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাবকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ারামপুর বাজারের ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। আব্দুল ওয়াহাব উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ‘আসামি বিরুদ্ধে একাধিক মামলা রুজু আছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২ অক্টোবর সন্ধ্যায় আব্দুল ওয়াহাবসহ আরেকজন আ’লীগ নেতাকে ২০২২ সালের ৫ মার্চ বিএনপির এক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরেই জামিনে মুক্তি পান তিনি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোরে আবারো আটক হলেন বাগাতিপাড়া আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব

আপডেট সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫