ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

জৈন্তাপুরে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

শুয়াইবুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুরে সারাদেশের ন্যায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা, কর্মচারী সহ এনআইডি সেবা নিতে আসা গ্রাহকরা।

এনআইডি সংরক্ষণ করুণ,ভোটার তালিকা রক্ষা করুণ, গনতন্ত্র নিশ্চিত করুণ এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১:০০ ঘটিকা হতে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত নির্বাচন অফিসে সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা তুলে নিলে দূর্নীতি বাড়বে। এই চক্রান্তে যারা জড়ীত তাদের সেই মোড়লদের থেমে যাওয়ার দাবী জানান তিনি। পাশাপাশি এনআইডি সেবা নির্বাচন কমিশনের রক্তে গড়া সেবা এটা নির্বাচন কমিশন থেকে অন্যত্র কোনক্রমেই স্থানান্তর হতে দেয়া যাবে না। সবশেষে নির্বাচন কমিশনের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের একটা দাবী এনআইডি সেবা ইসির অধিনে রাখা চাই।

এ সময় মানববন্ধন ও অবস্হান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান, ফাহিম আহমেদ ও সেবা গ্রহীতা সহ অন্যান্যরা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

জৈন্তাপুরে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫