ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরেই ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থের একটি বড় অঙ্ক ফেরত আনার চেষ্টা হচ্ছে। বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরের মধ্যেই কয়েকশ’ কোটি ডলার ফেরত আনা সম্ভব।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের; যা শিগগিরই অধ্যাদেশ আকারে জারি হবে।

তিনি বলেন, অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরেই ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫