ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

কবি নজরুলের কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে রাসেল শেখ ও বিপ্লব হোসেন

ছবি : সংগৃহীত

স্বর্না সুত্রধর দিপিকা,কবি নজরুল কলেজ প্রতিনিধি:

ঢাকার কবি নজরুল সরকারি কলেজে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল শেখ, আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের সুরুজ হোসাইন।

মঙ্গলবার (৪ মার্চ) কলেজ ক্যাম্পাসে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি রাসেল শেখ বলেন, “কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করা। আমরা ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, এবং আইডিয়া শেয়ারিং সেমিনারের মতো কার্যক্রম আয়োজন করব।”

সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন বলেন, “আমাদের সংগঠন অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধতা বজায় রাখার জন্য কাজ করবে। কুষ্টিয়ার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব এবং তাদের উন্নয়নে ভূমিকা রাখব।”

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ সাইফ, দপ্তর সম্পাদক মো. মুসফিক হাসান মুন্না, এবং প্রচার সম্পাদক সাকিল হোসাইন।

নতুন কমিটি আগামী এক বছর কুষ্টিয়ার শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতায় কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

কবি নজরুলের কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে রাসেল শেখ ও বিপ্লব হোসেন

আপডেট সময় : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫