ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীরে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ছাদিয়া ইসলাম রীমী,তিতুমীর কলেজ প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১২ টায় কলেজের মূল ফটকের সামনে এই বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা ।

এসময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা আমরা ভুলে যাইনি। যখন হল বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন দমনের চেষ্টা করা হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনকে নতুন মোড় দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন তা নিন্দনীয়।

শিক্ষার্থীরা বলেন, নারী শিক্ষার্থীদের হেনস্তার দৃশ্য আমাদের চোখে পরেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কেন্দ্রিক রাজনীতি আর চলবে না। রাজনীতিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ ‘ গঠনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জের ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন শিক্ষার্থী আহত হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীরে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫