ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

ছবি : সংগৃহীত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

সারাদেশে চলমান অস্থিতিশীল পরিবেশ । গুম, খুন, ছিনতাই, ধর্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদক্ষেপ না থাকা, সংবাদ সম্মেলনে শিশু সুলভ আচরণ করায় বিক্ষোভ সমাবেশ,গায়েবানা জানাজা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীদেরকে, ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দিবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আইন‌ শৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রং তামাশা’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, যেই নারীরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই নারীদেরকে ধর্ষকরা কুদৃষ্টি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। আর আমরা চোখ বুঁজে বসে আছি। আমাদের উপদেষ্টামণ্ডলী চেয়ারে বসে আমাদেরকে সুশীলগিরী দেখায়। তাদেরকে বলে দিতে চাই, ‘সুশীলগিরীর দিন শেষ, বিচার‌ চায় বাংলাদেশ’। আজকের পরিবর্তিত বাংলাদেশে সকল প্রকার গুম, খুন, রাহাজানি, নির্যাতন, চাঁদাবাজির ঠাঁই নেই।

আইনবিভাগের শিক্ষার্থী প্রসনজিৎ সরকার বলেন, দেশে এক অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কাজই আমরা দেখতে পাচ্ছি না। তিনি কাঠের পুতুলের মতো গদিতে বসে আছেন। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু তিনি গতকাল রাতে সংবাদ সম্মেলনে এসে শিশুসুলভ কথাবার্তা বলেছেন। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ শিশির বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছিলো দেশের আইনশৃঙ্খলা সহ সকল মন্ত্রনালয়ের সংস্কার করা। কিন্তু আমরা তার বিপরীত দিকটা দেখতে পাচ্ছি। ছিনতাই, ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, এই গদি তার বাবার না। তিনি যদি তার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে ছাত্র জনতার উপর ছেড়ে দেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

আপডেট সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫