ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

ভুট্টা ক্ষেত রক্ষার বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেত রক্ষার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বালিয়াকান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যপ্রাণীর হাত থেকে ক্ষেত রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন ইদ্রিস খাঁ ও শেফালী বেগম। তবে সেটি বন্ধ করতে ভুলে যান তারা। সকালে ক্ষেত দেখতে গিয়ে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম বলেন, “বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ভুট্টা ক্ষেত রক্ষার বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫