ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছবি : সংগৃহীত

মো. নাজমুল হাসান ভূঁইয়া,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এই র‍্যালিতে অংশগ্রহণ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। “মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই আয়োজনের ব্যবস্থা করে।

র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী তৌকির আহমেদ এবং তরফদার রোহান বলেন, “যে কোনো পরিবার এবং সমাজের জন্য মাদক একটি বড় হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অন্যায় করতে দ্বিধা করে না। মাদকাসক্তি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ শৃঙ্খলা নষ্ট করে, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এজন্য আমরা জনসচেতনতামূলক এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেছি।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

আপডেট সময় : ০৯:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫