ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৬

ছবি : সংগৃহীত

এমএ হালিম,সুনামগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টা এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট।

গ্রেফতারকৃত সকলেই আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ।গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জলিল মিয়া (৪৮), দিরাই উপজেলা সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬), শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, জেলার বিভিন্ন থানায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৬

আপডেট সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫