ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি

ছবি : সংগৃহীত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা এবং গবেষণায় প্রয়োজনীয় সার্বিক সহযোগীতা প্রদানের লক্ষ্যে অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু করলো অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এন্ড এক্সটি (এমবিএক্সটি)।

শনিবার (৮ ফেব্রুয়ারী) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী সঞ্জয় কুমার মুখার্জিকে সভাপতি ও মো: রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট (সিসিডিসি) এর পরিচালক ড. মো: গোলবার হোসেন বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের গবেষণা প্রয়োজনীয় উৎস এবং শিক্ষার্থীদের গবেষণামূখী করবে এই ক্লাব।”

ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ড. মো: ফারুক হাসান জানান, “তরুণ এবং আগ্রহী গবেষকদের উৎসাহী করা। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি সহ অন্যান্য ক্ষেত্রে দেশ এবং বিদেশের গবেষকদের সহযোগে নতুন এক গবেষণার দ্বার উন্মুক্ত করা এবং তরুণদের গবেষণা সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহায়তা করাই এই ক্লাবের উদ্দেশ্য।”

তিনি আরো জানান, “এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান যার মূল লক্ষ্যই গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং রিসার্চ কন্সেপ্ট, রিসার্চ মেথডলজি, প্লেগারিজম চেকিং সহ আগ্রহীদের গবেষণা প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. বিশ্বনাথ শিকদার এবং অমিত কুমার দত্ত।

উল্লেখ্য, এমবিএক্সটি ক্লাব শিক্ষার্থীদের জন্য গবেষণার সহায়ক এবং গবেষণায় তরুণদের আগ্রহী করে তুলবে এমন আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি

আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫