ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল

ছবি : সংগৃহীত

রাবি প্রতিনিধি:

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে এসে মিলিত হোন।

এসময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সংগঠনটি নেতাকর্মীরা।

এদিকে মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো নামে বেনামে ষড়যন্ত্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে গোপনীয় কার্যক্রম পরিচালিত করছে। রাবি ছাত্রলীগের হামলাকারী ও সিট বাণিজ্যের মূল হোতা সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল- গালিব এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা খেয়াল রেখে আমরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সোচ্চার আছি ও তাদের বিচারের দাবিতে স্মারক লিপি দিয়ে প্রশাসনকে অবহিত করেছি।

রাবি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো একমাত্র ছাত্রসংগঠন যে ছাত্রসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী গুম এবং হত্যার শিকার হয়েছে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের হাতে।২৪ এর স্পিরিট ধারণ করে বলতে চাই বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, রাজনৈতিক দলের ভোটের সংখ্যা চারশ থেকে পাঁচ শতাধিক। কিন্তু তারা ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ যে অপকর্মের সাহস পাচ্ছে এর জন্য দায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা রাবি শাখা ছাত্রদল ছাত্রলীগের এসব অপকর্মের জবাব দিতে সদা প্রস্তুত রয়েছি বলে জানান তিনি।

এসময় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসাম, সরদার জহুরুল, শাকিলুর রহমান সোহাগ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল

আপডেট সময় : ০৯:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫