ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

বাগেরহাটে গলায় রশি-শরীরে ইট বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। তার ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পারিবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের গলায় কালো রশি দিয়ে ফাঁস দেওয়া ও শরীরে ইট বাঁধা ছিল।

নিহতের পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত ছিল। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্রধরে তাঁর পরিচয় পাওয়া যায়।

তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটে গলায় রশি-শরীরে ইট বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫