ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

কক্সবাজারের ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সাথে আইএইউ ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

কক্সবাজার জেলার সকল ফাজিল ও কামিল মাদরাসার সাথে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস চ্যান্সেলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই জন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই জন উপ উপাচার্য আসাতে জেলার ফাজিল ও কামিল মাদরাসার সকলে  প্রাণচাঞ্চল্যে ও আনন্দ্বে উদ্বেলিত ছিল।
সভায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,“বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হলে পাঠ্যক্রমের উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সারাদেশে শিক্ষকবৃন্দের অনেক বেশি আন্তরিক হতে হবে। শিক্ষার্থী বান্ধব হতে হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম  বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারবে এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মাদরাসার পাঠ্যক্রমে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং জ্ঞানের চর্চা বাড়াতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, নতুন নতুন জ্ঞানের শাখা হিসেবে নতুন বিষয় পঠন পাঠনে মনোযোগী হতে হবে। নতুন ও আধুনিক বিষয় নিয়ে মাদরাসায় আরো গবেষণা বৃদ্ধি করতে হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অধ্যক্ষগণ মাদরাসা শিক্ষার উন্নয়ন নিয়ে তাঁদের মতামত প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে উপাচার্য মহোদয় ও প্রো-উপাচার্যদ্বয় বিভিন্ন মাদরাসার অধ্যক্ষদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের পরামর্শ গ্রহণ করেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

কক্সবাজারের ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সাথে আইএইউ ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫