স্বর্না সূত্রধর দিপিকা, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি,
বর্ষ পরিক্রমায় আবার এসেছে শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা। প্রতিবারের ন্যায় আমরা মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে ব্রতি হয়েছি।
আমাদের ক্ষুদ্র শক্তি ও ভক্তি নিয়ে আগামী শ্রীপঞ্চমী তিথিতে আমরা বিদ্যাদেবীর শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদনের বাসনা করেছি।
কবি নজরুল সরকারি কলেজে প্রতিবারের মতো এবছরও সরস্বতী পূজা করা হচ্ছে। শিক্ষার্থী আর শিক্ষকদের সহায়তায় পূজার আয়োজন করা হয়েছে। উক্ত পূজার অনুষ্ঠানে শিক্ষার্থীরা সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছে।
🔰 প্রতিমা স্থাপন: ১৯ শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) রবিবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটে করা হয়েছে।
🔰 বাণী অর্চনা: ২০ শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) সোমবার
🔰 পূজা আরম্ভ: সকাল ৮ টা ৩০ মিনিট
🔰 পুষ্পাঞ্জলি: সকাল ৯ টা ৩০ মিনিট
🔰 প্রসাদ বিতরণ: বেলা ১২:০১ মিনিট
🔰 ভক্তিমূলক সংগীতানুষ্ঠান: বেলা ১২:৩০ মিনিট
🔰 প্রতিমা বিসর্জন: ২১ শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) মঙ্গলবার সকাল ১০:০১ মিনিট
এমএস












