ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (ছবি : সংগৃহীত)

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধনের পর গুণী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এবার বিভিন্ন বিভাগে যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তারা হলেন-

কবিতায় : মাসুদ খান

নাটক ও নাট্যসাহিত্যে : শুভাশিস সিনহা

প্রবন্ধ/গদ্যে : সলিমুল্লাহ খান

বিজ্ঞানে : রেজাউর রহমান

অনুবাদে : জি এইচ হাবীব

গবেষণায় : মুহম্মদ শাহজাহান মিয়া

ফোকলোরে : সৈয়দ জামিল আহমেদ

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এর আগে গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে অনেক বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পরে পুরস্কারের তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এতে আগের তালিকার তিনজন বাদ পড়েন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর সিদ্ধান্ত অনুযায়ী বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করে।

উল্লেখ্য, প্রতিবছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় কারও নাম উল্লেখ করা হয়নি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৯:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫