ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে কৃষকের বাড়িতে ডাকাতি – স্বর্ণালংকার সহ দেড় লক্ষাধিক টাকা লুট

ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুর গৌরিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে লইব আলী (৫৫) নামের এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সকলকে বেঁধে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।  

কৃষক লইব আলী জানান, রাত দুইটার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার চোখ ও হাত বেঁধে ফেলে। পরে ঘরে ঢুকে একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে তাদের দুই জনের হাতে, গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে নেয় এবং আলমারী খুলে আরও স্বর্ণালংকার সহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে নেয়। তিনি আরও বলেন, বাইরে দিয়ে মই বেয়ে টয়লেটের ছাদের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। ডাকাতি শেষে পরে একই ভাবে তারা চলে যায়।

কৃষকের স্ত্রী শাহানারা বেগম জানান, আলমারীর চাবি কোথায় আছে জানতে চাইলে ‘আমি জানি না, মনে নাই’ বললে ডাকাতদলের লোকজন আমাকে মারধর করে। তারা পরিবারের সকলকে বেঁধে রেখে চলে গেলে আমাদের মেয়ে কৌশলে নিজের বাঁধন খুলে অতঃপর আমাদের বাঁধন খুলে দেয়।
 
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত চলমান রয়েছে। দোষীদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে কৃষকের বাড়িতে ডাকাতি – স্বর্ণালংকার সহ দেড় লক্ষাধিক টাকা লুট

আপডেট সময় : ১১:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫