ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাল থেকে শুরু তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ছবিঃ সংগৃহীত

মোঃ রাব্বি,তিতুমীর কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কাল থেকে শুরু হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিবছর কলেজ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়ে থাকে৷

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯.০০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধন করার কথা রয়েছে৷ অনুষ্ঠানটির উদ্ভোদন করবেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মন্ডল। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে বাছাই ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে । প্রথম দিনের আয়োজন গুলো হলোঃ- দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ইত্যাদি।

এছাড়া দ্বিতীয় দিন ২৭ জানুয়ারি ও তৃতীয় দিন ২৯ জানুয়ারি থাকবে দীর্ঘ লাফ, উচ্চ লাফ,ও রীলে দৌড় এবং শেষ দিন ৩০ জানুয়ারি থাকবে বর্ষা নিক্ষেপ।

শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উত্তেজনা ও উৎসাহ দেখা যাচ্ছে। তারা নিজেদের সেরা প্রদর্শন দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আরাফাত বলেন, ক্রীড়া প্রতিযোগিতা আমাদের জন্য একটি বড় সুযোগ, এটি শুধু আনন্দের বিষয় নয়, নিজেদের ভিতর লুকায়িত প্রতিভা দেখানোরও একটি মঞ্চ।

আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি নিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ শিক্ষার্থীদের পরিক্ষা চলছে তবুও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক, আয়োজনে অংশগ্রহণ করার জন্য নাম তালিকাভুক্ত হয়েছে৷ এর থেকে বোঝা যায় শিক্ষার্থীদের যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা রয়েছে৷

এসময় তিনি সকল শিক্ষার্থীকে আয়োজনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান৷ একই সাথে বিভিন্ন বর্ষের পরিক্ষা থাকার কারণে প্রতিদিন পরিক্ষা শুরু হবার পূর্ব পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা চলমান থাকবে বলে জানান তিনি৷

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

কাল থেকে শুরু তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫