ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাপ্পী,ঠাকুরগাওঁ জেলা প্রতিনিধিঃ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আতিক, মো: শাহাজাহান, হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দীন, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিনসহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।  

উদ্বোধনী দিনে বালক দলে প্রথম খেলায় পীরগঞ্জ উপজেলা টিম ২-০ গোলে রানীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বালিয়াডাঙ্গী উপজেলা টিম টাইব্রেকারে ৬-৫ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় পীরগঞ্জ উপজেলা টিম টাইব্রেকারে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে। বালিকা দলে প্রথম খেলায় রানীশংকৈল উপজেলা টিম ৩-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ২-০ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় রাণীশংকৈল উপজেলা টিম টাইব্রেকারে ৩-১ গোলে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে। 

আজ বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলায় বালক দলে বালিয়াডাঙ্গী উপজেলা টিম তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে পীরগঞ্জ উপজেলা টিমের সাথে। বালিকা দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে রাণীশংকৈল উপজেলা টিমের সাথে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন

আপডেট সময় : ১০:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫