ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় কলেজে লিখিত অভিযোগ সতিকসাসের

তিতুমীর কলেজ প্রতিনিধি:

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) কার্যালয়ে ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের দ্বারা হট্টগোল ও নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় বিচারের দাবিতে অভিযোগপত্র জমা দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

শনিবার (১৮ জানুয়ারি) তিতুমীর কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ পত্র জমা দেন সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

এসময় বিস্তারিত বর্ণনা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কপি অধ্যক্ষের কাছে তুলে দেন তারা।

সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘নারী সাংবাদিকদের হেনস্তার ঘটনা উদ্বেগজনক। ক্যাম্পাসে সাংবাদিকরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারলে মতপ্রকাশের স্বাধীনতা থাকলো কোথায়? যেহেতু কলেজের ভেতরে এ ঘটনা ঘটেছে তাই আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং অভিযুক্তদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছি। অধ্যক্ষ ম্যাম আমাদের আশ্বস্ত করেছেন, তিনি ব্যবস্থা নিবেন।’

তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তারপর সাথে সাথে আমার শিক্ষকদের পাঠিয়েছিলাম। তারা খোঁজ খবর নিয়েছে। আমি আমার অবস্থান থেকে যা যা করা যায় তা করব।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর কার্যক্রমে ছাত্রদল পন্থীর হট্টগোলের ভিডিও সতিকসাসের পেইজে প্রকাশ করায় সতিকসাসের কার্যালয়ে হট্টগোল ও নারী হেনস্তার ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক কয়েকজন নেতাকর্মী।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় কলেজে লিখিত অভিযোগ সতিকসাসের

আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫