ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ছবিঃ সংগৃহীত

ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, হুথি বিদ্রোহীরাই এ হামলা করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে।

দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের ওপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে বলেছিল, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুথি বাহিনী।

প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। ২৬ ডিসেম্বরও আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে, আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।

এর আগে হুথিরা জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে হামলা জোরদারের ঘোষণা দেয় তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৪:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪