ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে আলমি শুরা

ছবিঃ সংগৃহীত

আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে আলমি শুরার সদস্যরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব কথা জানান।

তিনি বলেন, গতকাল বুধবার সংঘর্ষে তাদের তিনজন সাথি মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। ইজতেমায় সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।

এ বিভক্তির সমাধান কোন পথে-জানতে চাইলে তিনি বলেন, মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব।

উল্লেখ্য, ২০২৫ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত হয়। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আলমি শুরার অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার ভোর রাতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মুসল্লিদের দুপক্ষের হামলা-সংঘর্ষে প্রাণ যায় চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

জানা গেছে, ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদপন্থি সমর্থকদের মধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত ৩টা থেকে ইজতেমা মাঠ দখলে নেওয়ার চেষ্টা করে উভয়পক্ষ। এতে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে যে কোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। টঙ্গীর ইজতেমা ময়দান ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার মুখে দুপক্ষের মুসল্লিরা পুলিশি পাহারায় ইজতেমা মাঠ ছেড়ে দিয়েছেন। বিরাজমান পরিস্থিতিতে চলতি বছর বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে ভাবছে আইন প্রয়োগকারী সংস্থা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে আলমি শুরা

আপডেট সময় : ০৬:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪