ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

পবিপ্রবিতে শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানসিক নিপীড়ন ও যৌন হেনস্থার অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়টির দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. একেএম আব্দুল আহাদ বিশ্বাসের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পবিপ্রবির রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অফিস আদেশে বলা হয় ওই অধ্যাপককে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের মোতাবেক সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সেই মর্মে ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

এবিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক একেএম আবদুল আহাদ বিশ্বাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

পবিপ্রবিতে শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ১০:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪