ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালী চাটখিল থেকে ৬১২টি বুলেট ও ম্যাগাজিন উদ্ধার

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর চাটখিল থেকে বুলেট ও চায়না রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ ডিসেম্বর) চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের খামার বাড়ির সামনের রনখোলা ব্রিজের পাশের খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটায় জিসান নামের (১৪) স্থানীয় এক কিশোর বুলেটের একটি বক্স দেখতে পায়। সেখান থেকে সে একটি বুলেট বাড়িতে নিয়ে বাকিগুলো ভয়ে পাশের খালে ফেলে দেয়। তার হাতে থাকা বুলেট দেখে স্থানীয় আরেক কিশোর সাদ্দাম হোসেন শামীম (১৪) বুলেটটি বাড়ির একজন মুরুব্বি আজহারুল ইসলাম সুমনের (৪৫) কাছে গেলে তিনি তাদের কাছ থেকে বিস্তারিত জেনে পুলিশে খবর দেন।

পরে নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্‌-আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি টিম খাল থেকে ৬১২টি বুলেট উদ্ধার করে। এ সময় ব্রিজের অপর পাশের খাল থেকে ১টি চায়না রাইফেলের ম্যাগাজিন, ওয়াকিটকি সেটের ১টি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্স উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্‌-আল-ফারুক বলেন, উদ্ধারকৃত বুলেটগুলো চায়না রাইফেলে ব্যবহার হওয়া সরকারি বুলেট। আমাদের ধারণা এগুলো চাটখিল থানা থেকে লুণ্ঠন করার পর দুষ্কৃতকারীরা এখানে ফেলে দিতে পারে। তদন্ত করে বিস্তারিত বলতে পারব।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী চাটখিল থেকে ৬১২টি বুলেট ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট সময় : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪