ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

হাসান মাহমুদের জোড়া আঘাতে বড় উইন্ডিজ দিলেন জাস্টিন গ্রিভস

ছবিঃ সংগৃহীত

দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে স্বাগতিকদের নাগালের মধ্যে আটকে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সে আশায় আপাতত পানি ঢেলে দিয়েছেন জাস্টিন গ্রিভস। ফিফটি করে উইন্ডিজের রানের চাকা সচল করেছেন তিনি। তার দৃঢ়তায় অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৬ রান।

অথচ দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাতে স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই জশুয়া দা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। ১৪ রান করা দা সিলভা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

নিজের পরের ওভারে আলজারি জোসেফকেও সাজঘরের পথ চেনান হাসান। এই উইকেটে অবশ্য হাসানের চেয়ে ফিল্ডার জাকির হাসান কিঞ্চিত বেশি কৃতিত্ব পাবেন। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জোসেফের ইনিংসের ইতি টানেন জাকির।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ মুহূর্তেই পরিণত হয় ২৬১/৭। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলার চেষ্টা করেছেন গ্রিভস এবং কেমার রোচ। অষ্টম উইকেটে তাদের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই এখন বড় স্কোরের স্বপ্ন দেখছে তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

হাসান মাহমুদের জোড়া আঘাতে বড় উইন্ডিজ দিলেন জাস্টিন গ্রিভস

আপডেট সময় : ১১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪