ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল আইনকে ৫–১ গোলে হারিয়ে রোনালদোদের নির্মম প্রতিশোধ

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইন। সংযুক্ত আরব আমিরাতের সেই দলটিকে কাল রাতে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। দলের দ্বিতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠে গেছে সৌদি ক্লাবটি।

বড় এই জয়ে প্রতিশোধ নেওয়াও হয়ে গেল আল নাসরের। গতবার এই আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন রোনালদোরা।
৪ ম্যাচের ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। রোনালদোদের ওপরে থাকা দুটি ক্লাবও সৌদি আরবের—আল হিলাল ও আল আহলি। দু্টি ক্লাবেরই পয়েন্ট ১২, তবে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আল হিলাল।

অ্যান্ডারসন তালিসকার গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোলটি করেছেন ৩১ মিনিটে। সেনেগাল তারকা সাদিও মানের দূরপাল্লার শট আল আইনের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলটি পড়ে রোনালদোর সামনে। সিআরসেভেন ফিরতি শটে পেয়ে যান গোল।

৬ মিনিট পর আল আইন আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ মিনিটে আরেকটি আত্মঘাতী গোল, এবার অবশ্য সেটি করেন আল নাসরের বেন্তো। ৮১ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যাওয়া আল নাসর যোগ করা সময়ে তালিসকার আরেকটি গোলে শেষ পেরেকটি ঠোকে আল আইনের কফিনে।

নিহাদ সাজিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

আল আইনকে ৫–১ গোলে হারিয়ে রোনালদোদের নির্মম প্রতিশোধ

আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪