ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

তিতুমীরে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি শামিম, সম্পাদক আজমল

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৪২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শামিম ইসলামকে সভাপতি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আজমল হককে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর), তিতুমীরস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত কুমার সরকার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা এবং অরাজনৈতিক ছাত্রকল্যাণ হিসেবে এ সংগঠন কাজ করে যাবে।

প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ গোলাম রাব্বি বলেন, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, অলাভজনক সেবামূলক সংগঠন। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় তিতুমীরস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ অঙ্গীকারবদ্ধ।

যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম বলেন, আমাদের উত্তরের দিনাজপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা, আবাসন, ভর্তি প্রক্রিয়ায় সাহায্য করা সহ সার্বিক সহায়তায় এই ছাত্রকল্যাণ পরিষদ সর্বাত্মক ভূমিকা পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো: আবুল হাসান মাসুম, মো: জুলফিকার জনি, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন, দপ্তর সম্পাদক মো: ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মো: মোজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোছা: সুবর্নী জান্নাত, ছাত্রী বিষয়ক সম্পাদক আর্নিকা আক্তার প্রমূখ।

আল-আমিন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিতুমীরে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি শামিম, সম্পাদক আজমল

আপডেট সময় : ০২:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪