ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

ঝিনাইদহে ঘূর্ণিঝড়ের কবলে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগজিন অনুষ্ঠান ইত্যাদি

ছবি: সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ঝিনাইদহে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শনিবার ১৭ মে এবারের পর্ব ধারণের জন্য রং-বেরঙে সাজানো হয় দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।

ইত্যাদি’ আয়োজনকে ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের জেলা উপজেলা থেকে দর্শকদের ঢল নামে। তবে বাঁধ সাধে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি।

মহেশপুরের স্থানীয় সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, ‘বিকেল ৪টা থেকে অনুষ্ঠান এলাকায় দর্শকে ভরে যায়। কিন্তু সন্ধ্যা ৬টার অনুষ্ঠান ৯টায় বাজলেও শুরু করা হয়নি। সবাই খুব বিরক্ত হয়ে গিয়েছিল। এরই মাঝে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হয়। যার কারণে ইত্যাদির শুটিং না দেখেই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি।’

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘ইত্যাদি আয়োজনে সার্বিক প্রস্তুতি আগে থেকে সম্পন্ন হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে রাতে অনুষ্ঠান শুরু হয়। রাত ১২টা থেকে শুরু করে রাত ৩টার পর শেষ হয়। অনুষ্ঠানে দর্শক সমাগম ভালোই ছিল।’

বৃষ্টি শেষে মধ্যরাতে শুটিং শুরু হয়। উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে বৃহত্তম বীজ উৎপাদন খামার। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনা জমে ওঠে আয়োজন। গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে।

সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈত্রিক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাওড়ের গল্প জায়গা পাচ্ছে ‘ইত্যাদি’র এবারের পর্বে।

জানা গেছে, জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে দৃশ্য ধারণ করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে ঘূর্ণিঝড়ের কবলে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগজিন অনুষ্ঠান ইত্যাদি

আপডেট সময় : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫