ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

গাজীপুরে উন্নত জাতের গরুর বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ

ছবি: সংগৃহীত

গাজীপুরে উন্নত জাতের গরুর বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ

“গাভীর নিরাপদ কৃত্রিম প্রজনন, দুধ-মাংসের উৎপাদন বৃদ্ধি আনবে, দেশে উন্নয়ন” — এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত হয়েছে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

গত ১৪ই মে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা মিতালি ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় খামারিদের শতাধিক গরুর বাছুর প্রদর্শন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেলা সমন্বয়ক মোহাম্মদ আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সেলিম উল্লাহ, উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, গাজীপুর।

বিশেষ অতিথি ছিলেন থেরিওজেনোলজিস্ট ডা. ফৌজিয়া কাদির এবং ডা. মো. শওকত আলী, এজিএম, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ফলে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি উন্নতমানের পশুপালনে এবং দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানের শেষ পর্বে বাছুর প্রদর্শনীতে আগত ব্র্যাকের সিমেন ব্যবহারে জন্ম নেওয়া সেরা বাছুরের জন্য খামারিদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও, মাগরিবের পর কৃত্রিম প্রজননের ওপর নির্মিত সচেতনতামূলক নাটক সুখের খনি বড় পর্দায় প্রদর্শন করা হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে উন্নত জাতের গরুর বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ

আপডেট সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫