ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ঝিনাইদহে মাএ ১২০ টাকায় পুলিশের চাকরী পেলেন ২৫ জন

ছবি: সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

পুলিশে চাকরি, তাও আবার মাত্র ১২০ টাকায়। এ ধরনের ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে ঝিনাইদহে। এ সময় কনস্টেবল পদে নিয়োগ পান ২৫ প্রার্থী।

বুধবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের একে একে চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ।

এছাড়া আরও পাঁচ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয়। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আত্মীয়-স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত এপ্রিল মাসের ৪ তারিখ পুলিশের যাচাই-বাছায় প্রক্রিয়া শুরু হয়। সে সময় মোট আবেদন করেন এক হাজার ৭৪১ জন। এরপর চলতি মাসের ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ২৬৯ জন । তার মধ্যে ৬৯জন উত্তীর্ণ হওয়ার পর আজ ভাইভার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস।

চাকরির খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের অশোক হালদারের মেয়ে শিমলা হালদার। পিতা অশোক হালদার বলেন, কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই আমার মেয়ের চাকরি হয়েছে।

পুরো প্রক্রিয়ায় প্রথম হওয়া ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস বলেন, মাত্র ১২০ টাকায় চাকরি পাবো, তা কোনো দিনও ভাবিনি। আমার বাবা একজন ভ্যানচালক। অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমাদের তিনি মানুষ করেছেন। তবে একসময় ভাবতাম ভিন্ন কোনো পেশায় যেতে হবে। কারণ, সরকারি চাকরি মানেই তদবির ও ঘুষ। অথচ আমার পুলিশের এই চাকরিতে তার কোনোটাই লাগেনি ।

জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ জানান, সম্পূর্ণ নিয়ম মেনে এবং স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে । তিনি উত্তীর্ণদের জন্য শুভকামনা জানান। তিনি আরও জানান, পুলিশে নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকেই কঠিন স্বচ্ছতার সঙ্গে ধাপে ধাপে এগিয়েছে তারা ।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহে মাএ ১২০ টাকায় পুলিশের চাকরী পেলেন ২৫ জন

আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫