ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ছয়তলা ঝুঁকিপূর্ণ ভবন থেকে পরিত্যক্ত হল: ৭ দফা দাবিতে নজরুল কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ

ছবি : সংগৃহীত

স্বর্না সুত্রধর দিপিকা,কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি,
‎
‎রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজে আজ দিনভর উত্তেজনা। ‌ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট ও নিরাপদ পরিবহন নিশ্চিতসহ সাত দফা দাবিতে আজ ক্লাস ফেলে রাস্তায় নেমেছেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি করছেন, বছরের পর বছর ধরে সমস্যাগুলো জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেই। এজন্য আজ রাস্তায় বিক্ষোভ করছে কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী।ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল সংগঠন গুলোও শিক্ষার্থীদের যোক্তিক দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে সামিল হয়েছেন।
‎
‎শুধু দাবি নয়, কবি নজরুল কলেজের বাস্তবতা ভয়াবহ। রাজউক কর্তৃক ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত একটি ছয়তলা ভবনে এখনও প্রতিদিন চলে ক্লাস। নিচতলায় রিডিং রুম, দ্বীতিয় তলায় পাঠাগার, উপরের তলায় শ্রেণিকক্ষ ও বিভাগীয় অফিস সবই বসে আছে অনিশ্চয়তার ছায়ায়। শিক্ষক-শিক্ষার্থী সবাই জানেন ভবনটি বিপজ্জনক, কিন্তু বিকল্প ব্যবস্থা নেই।
‎একজন শিক্ষার্থীর হতাশা কণ্ঠে বলেন,
‎”ক্লাস করতে এসে কেউ যদি প্রাণ হারায়, দায় কে নেবে?”
‎
‎কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হল শত বছরের পুরনো পরিত্যক্ত ভবন। পলেস্তারা খসে পরা , বারন্দার রিলিং ভাঙ্গা,নেই নিরাপদ পানি, নেই শৌচাগার ব্যবস্থাও। এই জরাজীর্ণ ভবনে জীবন ঝুঁকি নিয়ে বসবাস বাধ্য হয়েই করছে বলছেন শিক্ষার্থীরা। জানা যায়, অস্বাস্থ্যকর পানি খেয়ে প্রায় সময় পেটের পীড়ায় ভুগে অনেক শিক্ষার্থী। কলেজ প্রশাসনকে বিভিন্ন সময় জানালেও উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়নি বলছেন আবাসিক শিক্ষার্থীরা।
‎

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছয়তলা ঝুঁকিপূর্ণ ভবন থেকে পরিত্যক্ত হল: ৭ দফা দাবিতে নজরুল কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট সময় : ১১:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫