ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ঝিনাইদহে ব্যাটারি চালিত ভ্যান চাপায় প্রাণ গেল এক শিশুর

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় আল ফারাবি সুজন (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার কোটচাঁদপুর পৌর শহরের স্টেশনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল ফারাবি স্টেশনপাড়া এলাকার শেখ শামীম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর এক সবজি বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় সবজি বিক্রি করছিলেন। একপর্যায়ে ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান ওই ব্যবসায়ী। এ সময় শিশু আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে। একপর্যায়ে ব্যাটারিচালিত ভ্যানটি চলতে শুরু করে এবং রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম হোসেন জানান, দূর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। পরে নিহতের পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরণের ঘটনা শুনিনি। তবে ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজখবর শুরু করেছি। মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তদন্ত কর দেখব।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহে ব্যাটারি চালিত ভ্যান চাপায় প্রাণ গেল এক শিশুর

আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫