ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব‌্যাংক

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী দে‌শে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ এখন ২ হাজার ২০৪ কোটি ৭৮ লাখ বা ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলার উঠেছে। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ বর্তমানে ২ হাজার ৭৪১ কোটি ডলার বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক প্রকৃত রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুত হিসাব করতে ৫৩৬ কোটি ডলার বাদ দিয়েছে। বুধবার বাংলাদেশ ব‌্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অর্থপাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বাড়ার পাশাপাশি রপ্তানিতেও উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে। সে কারণে রিজার্ভ বাড়ছে এবং ডলারের দরও স্থিতিশীল রয়েছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর। ২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল। সেখান থেকে প্রতি মাসে কমতে-কমতে গত জুলাই শেষে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল।

তবে সরকার পতনের পর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক। বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগের ৩২০ কোটি ডলারের দায় পরিশোধ করা হয়েছে। এরপরও রিজার্ভ বাড়ছে এবং অনেকদিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে ডলারের দর।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব‌্যাংক

আপডেট সময় : ১০:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫