ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

শরীয়তপুরে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মামলার আসামী হলেন প্রবাসী

ছবি : সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আজিজুল বেপারী নামে এক সৌদি আরব প্রবাসীকে মামলার আসামী করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় স্থানীয় কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত হয়ে একই এলাকার আনিস উদ্দিন বেপারীর ছেলে আজিজুল বেপারীর বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে আজিজুল বেপারী আহত নাজমুলকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আজিজুলের ওপর হামলা করে। পরে গত ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের নামে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাসে থাকি। কিছুদিন আগে আমি ছুটিতে দেশে এসেছি। গত ২৬ এপ্রিল দুপুরে কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল আহত হয়ে আমার বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আমার ওপর হামলা করে। এখন আবার আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুরে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মামলার আসামী হলেন প্রবাসী

আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫