ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ছবি : সংগৃহীত

মো মীর মারুফ তাসিন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

১৮ মার্চ: স্থানীয় সাংবাদিকদের সম্মাননা জানিয়ে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী এক ইফতার মাহফিলের আয়োজন করে। সদর দক্ষিণ উপজেলার ভার্চুয়াল ফান টাউনের হলরুমে বিকাল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র ও জনতা জীবন দিয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, কারণ দেশ আমার সবার আগে।”

তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ব্যবসা নয়; এটি জনগণের সেবা করার মাধ্যম। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত পরিবর্তন আনতে হবে। পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তবায়ন এবং দেশের অগ্রগতির লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

বিশেষ অতিথি কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ মোসলে উদ্দিন বলেন, “রমজানের প্রকৃত শিক্ষা অর্জনের জন্য তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে—আত্মশুদ্ধির প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ এবং গুনাহ থেকে মুক্তির অনুশীলন।” তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি খোদাভীতির মাস, তাকওয়া অর্জনের মাস। রাসুল (সাঃ) অভিসম্পাত করেছেন তাদের প্রতি, যারা রমজানের সুযোগ পেয়েও নিজেদের গুনাহ মাফ করাতে ব্যর্থ হয়েছে।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ক্রান্তিকালে জাতির স্বার্থে যথাযথ ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠান শেষে ডাঃ তাহের দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন। এরপর নেতাকর্মী ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজি, এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কামারুজ্জামান সোহেল।

এই ইফতার মাহফিলে কুমিল্লার বিভিন্ন স্তরের সংবাদকর্মী সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আপডেট সময় : ০৯:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫