ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা মামলায় পলাতক আসামি গ্রেফতার

ছবি : সংগৃহীত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় চকোলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মো. মালেক ফকিরকে (৪৫) গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে বরগুনা জেলার নলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার ( ৮ মার্চ) সকালে মোংলা পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের মেছের শাহ সড়কে ওই ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকোলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মো. মালেক ফকির (৪৫)। মালেক তার নিজ ঘরে ওই মেয়েটিকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শিশুটিকে ধর্ষণচেষ্টা করলে – সে চিৎকার দেয়। তখন প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোংলা থানার একটি টিম শিশু ধর্ষণচেষ্টার আসামি মালেক ফকিরকে গ্রেফতার করেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা মামলায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫